মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জনগণের অধিকার রক্ষায় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিরোধী দল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

গতকাল রবিবার সকালে বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

 

বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে আজ (রবিবার) থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।’

বৈঠকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান, অগ্রাধিকার ও কৌশলগত বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও প্রয়োজনের প্রতিফলন ঘটাতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বিরোধী দলের নেতারা বলেন, জাতীয় বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে গঠনমূলক পরামর্শ দেওয়া হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com