সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাড়ির জ্বালানি বরাদ্দ দ্বিগুন পেলেন ঐকমত্য কমিশন সদস্যরা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
Car Oil
Car Oil

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, পাঁচজন সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (সিনিয়র সচিব পদমর্যাদার) জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেলের প্রাপ্যতা ২৫০ লিটারের স্থলে ৫০০ লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার তেলের প্রাপ্যতা দ্বিগুণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে এবং অর্থ বিভাগের শর্ত অনুসরণীয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য এ কমিশন গঠন করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com