ঈদের আগের রাতে ময়মনসিংহের সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন।
বুধবার (২৭ মে) মধ্যরাত ১টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াটগামী যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যায়। গুরুতর আহত হন একজন। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বলেন, “নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”