সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গুগল ক্রোমের দাম কত হতে পারে?

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
google prize
google prize

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের সম্ভাব্য মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ডাকডাকগো সার্চ ইঞ্জিনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ডিওজেতে তিন সপ্তাহব্যাপী চলমান মামলার শুনানিতে ওয়েইনবার্গ জানান, গুগল ক্রোমের বাজারমূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তার মতে, এতো উচ্চ মূল্য ডাকডাকগোর মতো গোপনীয়তাবান্ধব প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতার বাইরে।

তিনি ব্যাখ্যা করেন, এই অনুমান মূলত ক্রোমের বিশাল ব্যবহারকারী সংখ্যা বিশ্লেষণ করে করা হয়েছে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক মানদীপ সিং বলেছেন, ক্রোমের সম্ভাব্য বিক্রয় মূল্য ২০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে এত উচ্চমূল্যের কারণে গুগল নতুন ক্রেতা খুঁজতে সমস্যায় পড়তে পারে।

মামলার বিচারক অমিত মেহতা রায় দিয়েছেন, গুগল ইন্টারনেট সার্চ মার্কেটে অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এখন আদালত সিদ্ধান্ত নেবে, গুগলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি আইনজীবীদের দাবি, গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা উচিত।

বিশ্বের দুই জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই ও পারপ্লেক্সিটি ইতিমধ্যে জানিয়েছে— যদি গুগল ক্রোম বিক্রির জন্য উন্মুক্ত হয়, তারা এটি কিনতে আগ্রহ প্রকাশ করবে।

বিশেষজ্ঞদের মতে, গুগল ক্রোমের মালিকানা বদল হলে, তা ওয়েব ব্রাউজিং ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com