তাঁরা দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারসমূহের আলোকে সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও সংক্ষেপে আলোচনা করেন।
উল্লেখ্য, প্রণয় ভার্মা এ সপ্তাহেই ব্রাসেলস যাবেন বলে জানা গেছে। তিনি সেখানে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন।