সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নিরাপদ নগরী গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেছেন, নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (২০ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি নগরীর ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কাজ করার আশ্বাস দেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। উদ্বোধনী পর্বে ফায়ার সার্ভিস সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

মহড়ায় অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com