সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন আইনজীবীদের

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
শিশু ধর্ষণ ও শিশু হত্যা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর দপ্তরে আবেদন করেছেন ৯ জন আইনজীবী।

বৃহস্পতিবার (২১ মে) তারা এই আবেদন করেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ ও জিয়াউর রহমান। 

আবেদনে বলা হয়েছে, বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা এ দেশের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্ন সময় অধস্তন আদালতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার হলেও হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স (বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন), আপিল এবং আপিল বিভাগের আপিল শুনানি করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি হলেও ডেথ রেফারেন্স কবে শুনানি হবে, তা অনিশ্চিত।

ফেনীর নুসরাত হত্যা মামলাসহ বহু মামলা এভাবে অপেক্ষমাণ। ফলে রাজধানীর মিরপুরে ধর্ষণের পর হত্যা করা শিশু রামিসার বাবা বলেই বসেছেন, আপনারা বিচার করতে পারবেন না। 

আবেদনে আইনজীবীরা আরো বলেন, বিচারক ও আইনজীবী হিসেবে আপনাদের ও আমাদের এই দায় এড়ানোর উপায় নেই। তবে বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা আমরা বুঝি।

সীমাবদ্ধ পরিস্থিতিতেও শিশু ধর্ষণ, শিশু হত্যা সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com