সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় ঘুমন্ত নারীকে ধর্ষণ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
মুক্তাগাছায় ঘুমন্ত নারীকে ধর্ষণ, মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় ঘুমন্ত নারীকে ধর্ষণ মামলার পলাতক মূল অভিযুক্তকে ১৭ মে ২০২৬খ্রিঃ রাত অনুমান ১৮৩০ ঘটিকায় মুক্তাগাছা ভাবকির মোড় এলাকা থেকে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ একটি সফল অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী নারীর স্বামী মুক্তাগাছায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে সেখানে স্বামীর সাথে ভাড়াবাসায় থাকেন।তার পাশের রুমে ধৃত অভিযুক্ত ডেকোরেশনের মালামাল রাখেন এবং মাঝে মধ্যে রাত্রি যাপন করেন। গত ১২ জানুয়ারি ২০২৬খ্রিঃ তারিখে ভুক্তভোগীর স্বামী নিজ বাড়িতে গেলে ভুক্তভোগী বাসায় একাই ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে গভীর রাতে উক্ত মামলার প্রধান অভিযুক্ত সিলিং এর ফাঁকা অংশ দিয়ে কৌশলে ভুক্তভোগীর রুমে প্রবেশ করে এবং তাকে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ-১৩ জানুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০২৫) তৎসহ ৫০৬(২) পেনাল কোড। মামলা রুজুর পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকেন।

ঘটনার পর থেকেই র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৭ মে ২০২৬খ্রিঃ রাত অনুমান ১৮৩০ ঘটিকায় মুক্তাগাছা থানার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ঘুমন্ত নারীকে ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মোঃ মিজান (৫০), জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
*সিনিয়র সহকারী পরিচালক*
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

বিঃ দ্রঃ-
১। উক্ত প্রেস রিলিজ সম্পর্কে কোন তথ্যের প্রয়োজন হলে সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এর মোবাইল নং- ০১৭৭৭-৭১১৪০১ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
২। নিউজটি অনলাইনে প্রচারের পর লিংকটি নিম্নোক্ত ই-মেইল এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৩। Mail address: mediaofficerrab14@gmail.com অথবা RAB-14 PRESS MYMENSINGH (হোয়াটসঅ্যাপ) গ্রুপে আপলোড করার জন্য অনুরোধ করা হলো। 

See less

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com