সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক || শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার বিকেলে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ বছর মেয়াদের জন্য ১০ সদস্যের উপদেষ্টা কমিটি বহাল রেখে কিছু পদে পরিবর্তন করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যনির্বাহী কর্মকর্তারা হলেন : সভাপতি পদে প্রকৃতিপ্রেমি আব্দুল কাদের, সহ-সভাপতি পদে শওকত আকবর পনির, সাধারন সম্পাদক পদে শিক্ষক, কবি জ্যোতি পোদ্দার কন্ঠভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সাংগঠনিক সম্পাদক পদে ব্যবসায়ী শরণ রায়, অর্থ সম্পাদক পদে লিটন চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিঠুন কোচ, দপ্তর সম্পাদক পদে ওয়েব ডেভলপার মিনহাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে  ট্রাইবাল নেত্রী মিজ ক্লোডিয়া নকরেক কেয়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক পদে শিক্ষক আসাদুজ্জামান রুপম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পদে যুবনেতা শুভঙ্কর সাহা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়া কবীর শুভ্রা কণ্ঠভোটে  নির্বাচিত হয়েছেন।সভায় সিনিয়র সাংবাদিক সুশীল মালাকারের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি বহাল রাখা হয়।বিদায়ী কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা সমন্বয়কারী চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, উপদেষ্টা আইরিন পারভীন, এস এম আবু হান্নান, আবুল কালাম আজাদ, সদস্য ক্লোডিও নকরেক কেয়া, আসাদুজ্জামান রুপম, শওকত আকবর পনীর প্রমুখ। সভায় বক্তারা শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের বিগত দিনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। গত বছরের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সবুজে সাজাই বাংলাদেশ কার্যক্রমে বৃক্ষরোপনে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব টপ টেন নির্বাচিত হওয়ায় ও পুরস্কার লাভ করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়। সেইসাথে এ বছরও আগামী জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলায় ২৫ থেকে ৩০ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগামী জুন মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুরা এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয় বাসিন্দা ও অংশীজনদের সমন্বয়ে একটি সচেতনামূলক সভা করা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com