সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মে ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মে ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত
আজ ১৭ মে ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন ; সিইও, জেলা পরিষদ, শেরপুর জনাব দীপংকর রায় ; উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্‌ আরিফা সিদ্দিকা ; অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া ; জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ ; নির্বাহী প্রকৌশলী, LGED, জনাব মো. মোস্তাফিজুর রহমান ; নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, জনাব মো. শাকিরুল ইসলাম; নির্বাহী প্রকৌশলী, PWD জনাব এ.বি.এম আশরাফুজ্জামান; শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com