মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সম্পাদক পরিষদের কয়েকজন সদস্য।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, এই প্রাথমিক তালিকায় পুরো পরিস্থিতির প্রতিফলন নাও থাকতে পারে। কিছু নাম বাদও পড়ে যেতে পারে। তবে এটি একটি সূচনা।

তিনি বলেন, আমরা তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়ে স্পষ্টভাবে বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা একটি গণতান্ত্রিক দেশের জন্য ভালো লক্ষণ নয়। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।

মাহফুজ আনাম বলেন, প্রধানমন্ত্রী তালিকাটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীও সম্পাদকদের উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাকে আগেই নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে সাংবাদিকদের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো হস্তক্ষেপ হয়নি বলেও সম্পাদকরা জানিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com