ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান (পিপিএম, সেবা), ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার।
আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ সদর, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক ও জেলা প্রাশাসকের কার্যালয়, ময়মনসিংহ কর্মরত কর্মকর্তাবৃন্দ।
সভায় ময়মনসিংহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয় এবং জেলা প্রশাসক সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি বজায় রাখার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।