সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ধান শুকানোতে ব্যস্ত মা-বাবা, পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবায় পড়ে তাইফা আক্তার (২.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে এ ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন তাইফার মা-বাবা। সে সময় বাড়ির সামনেই খেলছিল শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাইফাকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com