জানা গেছে, ‘হাওর অঞ্চলের আগাম বন্যা ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের আগে যাচাই-বাছাই করতে আগামী বৃহস্পতিবার প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হবে।

প্রকল্পের লক্ষ্য হলো—হাওরের নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, যাতে আগাম বন্যার পানি দ্রুত নিষ্কাশন করা যায় এবং বোরো ধানের ক্ষতি রোধ করা সম্ভব হয়।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের মতে, এ প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রায় ১৫ লাখ টন বোরো ধান আগাম বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।