সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার ও গতকাল মঙ্গলবার রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

ভুক্তভোগী নারীর ভাষ্য মতে, গত ১৯ এপ্রিল তিনি তার তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাবারবাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাচ্ছিলেন। ওই সময় ভুলক্রমে তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন।

রাত হয়ে পড়ায় তিনি পথ হারিয়ে ফেলেন। ওই সময় কয়েকজন লোক তার কাছ থেকে ঠিকানা জেনে তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে তাকে নান্দাইল-তাড়াইল সড়ক থেকে নামিয়ে একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে আরো দুজন বিলের কাছে অবস্থিত একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করে। ওই সময় তিন বছরের সন্তানও তার কাছেই ছিল। 

এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে গ্রামের এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ওই নারীর মা-বাবা নান্দাইল থানায় এসে এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com