সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সামনে রেখে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর ধারাবাহিকতায় আজ সোমবার ময়মনসিংহ অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করছেন শিক্ষামন্ত্রী।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা শুরু হয়।
আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা গ্রহণের বিষয়গুলো অবহিতকরণের জন্য সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধির জন্য ময়মনসিংহ অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা হচ্ছে।
মতবিনিময় সভায় এই অঞ্চলের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলাগুলোর এসএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com