নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এর নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) নগরীর কাঁচিঝুলি, হামিদ উদ্দিন রোড, আমলাপাড়া, হরি কিশোর রায় রোড, রাজবাড়ী এলাকা, আনন্দমোহন কলেজ রোড এবং কলেজের ছাত্রাবাস এলাকায় ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হয়।
এছাড়া আউটার স্টেডিয়াম সংলগ্ন আবাসিক এলাকা, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ এবং ৩নং ওয়ার্ডের সিদ্দিক মাস্টার রোড, গোলাপজান রোড, কে.সি. রায় রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
জামতলা মোড় থেকে ক্যান্টনমেন্ট মোড় পর্যন্ত রাস্তা, কলেজ রোড এবং তিনকোনা পুকুরপাড় এলাকাতেও বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নগরবাসীকে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।








