এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে এসএসসি, দাখিল ও সমমানের কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।








