সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে মহাসড়কে অটোরিকশা বন্ধে বিআরটিএ পুলিশের তৎপরতা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার দাপট ও যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এ ছাড়া জেলা ট্রাফিক পুলিশের পক্ষেও মহাসড়কে জরিমানা করা হয়েছে। সোমবার দৈনিক সমকালে ‘কমছে না অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।

রহমতপুর বাইপাসে বিআরটিএ পরিচালিত অভিযানে ছয়টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি।

তিনি সমকালকে জানান, মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চলছে। এগুলোর বেশির ভাগেরই রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেই। এ ছাড়া ফিটনেসবিহীন অনেক লোকাল বাস ঢাকা থেকে দূরপাল্লায় যাত্রী পরিবহন করছে। তারা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সিএনজিচালিত অটোরিকশা, মিনিবাস সার্ভিসসহ বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়ার তালিকা প্রদর্শনে অবহেলা,  রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ অন্যান্য অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবু নাঈম জানান, এখন পর্যন্ত ময়মনসিংহ বিআরটিএ থেকে প্রায় ছয় হাজার সিএনজিচালিত অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র বলছে, মহাসড়কে চলা সিএনজি অটোরিকশার সংখ্যা বাস্তবে কয়েক গুণ বেশি।

জরিমানার শিকার এক অটোরিকশাচালক জানান, ঈদ উপলক্ষে যাত্রীচাপ থাকায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জরিমানার কারণে আর বাড়তি ভাড়া আদায় করা হবে না বলে জানান তিনি।

এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশার দাপট ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় জোরালো অভিযান চালিয়েছে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৪টি মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইন অমান্য করায় আটক করা হয়েছে একাধিক যানবাহন।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মো. জহির জানান, সিএনজি অটোরিকশাগুলো মহাসড়কের গলার কাঁটা হয়ে আছে। এগুলো বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলায় দুর্ঘটনা বাড়ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com