সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে তাওসির (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওসির ওই গ্রামের সাইফুল শেখের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সবার অজান্তে তাওসির বাড়ির পেছনের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা চিৎকার করেন।

 

 

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয়রা গণমাধ্যমকে জানান, খেলাধুলার সময় অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com