সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাকৃবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

অনুষ্ঠানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছেন। প্রদর্শনীর মধ্যে ছিলো – সহজ পানি সেচ পদ্ধতি, দূষণ মডেল, পানি বিশুদ্ধকরণ, আগ্নেয়গিরির মডেল, সৌরজগতের মডেল, ফায়ার অ্যালার্ম, চন্দ্র ও সূর্যগ্রহণের মডেল এবং ক্লে দিয়ে বানানো বিভিন্ন ফুল ও পুতুলসহ আরো অনেক কিছু।

#বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’’ অনুষ্ঠিত। বাকৃবি ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং সভাপতিত্ব করেছেন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

অনুষ্ঠানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছেন। প্রদর্শনীর মধ্যে ছিলো – সহজ পানি সেচ পদ্ধতি, দূষণ মডেল, পানি বিশুদ্ধকরণ, আগ্নেয়গিরির মডেল, সৌরজগতের মডেল, ফায়ার অ্যালার্ম, চন্দ্র ও সূর্যগ্রহণের মডেল এবং ক্লে দিয়ে বানানো বিভিন্ন ফুল ও পুতুলসহ আরো অনেক কিছু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, উপাচার্য সচিবালয়ের উপপরিচালক হাবিব মোহাম্মদ সাইফুর রহমান ও সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম।

আয়োজকরা জানান, ক্ষুদে শিক্ষার্থীদের নতুন ভাবনা, সৃজনশীল কর্মদক্ষতা ও উদ্ভাবনী প্রতিভা তুলে ধরতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রকল্প, মডেল ও সৃজনশীল কাজ উপস্থাপন করবে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং মেধার সাধুবাদ জানাই। বিশেষ করে এই বয়স থেকেই বিভিন্ন পেশার প্রতি তোমাদের আগ্রহ সত্যিই অসাধারণ।

তিনি আরও বলেন, এই মেধাবী প্রজন্ম তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে পরিবার ও দেশকে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। একইসঙ্গে সন্তানদের সুপ্ত প্রতিভার বিকাশে নিরলস সহযোগিতা করায় অভিভাবকদের ধন্যবাদ জানাই। কারণ শিশুদের প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে। তাহলেই তারা সুসন্তান হিসেবে গড়ে উঠবে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী মনোভাব সৃষ্টি এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলা আয়োজন করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বাকৃবি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com