মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। গত শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখেন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৭০৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে সাদিকুল ইসলাম উইনার, মেজর জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম রানারআপ এবং মিসেস ফাতেমা ইসলাম লিমা লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com