বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিনের অবকাশ ছুটি ছিল সুপ্রিম কোর্টে। এই অবকাশ ছুটির সঙ্গে যুক্ত হয় ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি।
বিচারকাজে ফিরছেন বিচারপতি এস এম মনিরুজ্জামান
বিচারকাজ থেকে সরিয়ে দেওয়ার দেড় বছর পর ফের বিচারকাজে ফিরছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম মনিরুজ্জামান।
হাইকোর্টে নিয়মিত বিচারকাজের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গতকাল বৃহস্পতিবার যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দ্বৈত বেঞ্চ রাখা হয়েছে। ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে তিনি বিচারকাজের বাইরে ছিলেন।
চব্বিশের অভ্যুত্থানের পর পতিত সরকারের দোসর বিচারকদের অপসারণের দাবি নিয়ে ওই বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিনভর বিক্ষোভের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ১২ জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দেন।