বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নতুন করে এই হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দোল্লাহি।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তাহলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।








