সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরান ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর ওপর চটলেন মার্কিন প্রেসিডেন্ট

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের ওপর আক্রমণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দিয়ে মেলোনি সাহসের অভাব দেখিয়েছেন। খবর আল-জাজিরার।

 

বুধবার (১৫ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম করিয়েরে দেল্লা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি তার ওপর মর্মাহত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

মেলোনির কট্টর ডানপন্থি সরকার ইসরায়েলের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

 

ট্রাম্প বলেন, “জর্জিয়া মেলোনি আমাদের যুদ্ধে সাহায্য করতে চান না। আমি হতবাক। আপনাদের প্রেসিডেন্ট যে (ইরানের) তেল পাওয়ার জন্য কিছু করছেন না, তা কি মানুষ পছন্দ করছে?”

এর আগে, পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সমালোচনাকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন।

 

সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ট্রাম্প ইতালীয় সংবাদমাধ্যমটিকে বলেন, “সে-ই (মেলোনি) আসলে অগ্রহণযোগ্য। কারণ ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেটা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই; অথচ সুযোগ পেলে ইরান দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com