সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহ নগরে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু, মেডিকেলে ২ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রোববার সকাল ৯টায় নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।


শুরু হওয়া জরুরি টিকাদান কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত। তবে শুক্র ও শনিবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নগরের ৩৩টি ওয়ার্ডের ৭০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।


এ টিকা কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। ২ বছর বয়সী ছেলেকে নিয়ে নগর ভবনে টিকার জন্য এসেছেন তাহমিনা খাতুন। তিনি বলেন, ‘চারদিকে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর শুনছি। আমার সন্তানের আগের সব টিকা দেওয়া থাকলেও বর্তমান পরিস্থিতিতে শঙ্কিত রয়েছি। সন্তান যেন সুস্থ থাকে তাই টিকা দিয়েছি।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘নগরের ৫৮ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকাদানের আওতায় আনা হচ্ছে। এর বাইরেও যদি কোনো শিশু থাকে, সেই শিশুকেও টিকার আওতায় আনা হবে। ৭০টি দল করে দেওয়া হয়েছে পুরো নগরে। নগরজুড়ে মাইকিং ও মসজিদে জুমার নামাজের পর প্রচার করে টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। হাম থেকে মুক্ত থাকতে আমরা চেষ্টা করে যাচ্ছি। এটি একটি জাতীয় সমস্যা। টিকাদানের মাধ্যমেই এটি প্রতিরোধের ব্যবস্থা করাই একমাত্র সমাধান। আমরা আশা করছি, আমাদের শিশুরা নিরাপদ থাকবে। ভবিষ্যতে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব কম দেখা দেবে।’

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ সময়ে জেলার গৌরীপুর ও ফুলপুর উপজেলার ৯ মাস ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৯৭টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু। গত ২৬ দিনে মৃত্যু হয়েছে ১২ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com