ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মা’দক, জু’য়া ও স’ন্ত্রাসী কার্যক্রম নি’ষিদ্ধের দাবিতে প্রীতি ফুটবল খেলা। আগামী শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার কুশমাইল ইউনিয়নের বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ ভিলেজ। এতে অংশ গ্রহণ করবে পুটিজানা ইউনিয়ন ফুটবল একাদশ এবং কুশমাইল ইউনিয়ন ফুটবল একাদশ। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রীণ ভিলেজের সাংগঠনিক সম্পাদক সাদ উদ্দিন সাদিক।