সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মদনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে “বিজ্ঞান মেলা-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ জানুয়ারী) সকালে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মৌরি তানিয়া মৌ।
এ সময় অতিথি উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম, ভেটেনারি সার্জন অমিত শাহা, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তাং, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম।
মেলায় অংশগ্রহণকারী মোট ১৭টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উক্ত বিজ্ঞান মেলা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছের (২০২৪ সাল) ২২-২৩ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com