সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরান সীমান্তে মোতায়েন থাকবে মার্কিন রণতরী ও সেনা: ট্রাম্প

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’-এ দেওয় এক পোস্ট তিনি জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তি’ ‘পুরোপুরি মেনে না চলা পর্যন্ত’ মার্কিন বাহিনী ইরানের আশেপাশে অবস্থান করবে। খবর আল-জাজিরার।

 

ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই অভিযানের অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও পর্যাপ্ত গোলাবারুদসহ সৈন্য মোতায়েন থাকবে। শত্রুপক্ষকে ‘ধ্বংস’ করার জন্য যা কিছু প্রয়োজন, তার সবটাই ব্যবহার করতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

 

 

ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী এবং সমরাস্ত্র সেখানে মোতায়েন থাকবে একটি প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিয়ে। তিনি ইরানকে একটি ‘ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া শত্রু’ হিসেবে অভিহিত করেন।

 

যদিও তিনি আশা প্রকাশ করেছেন যে চুক্তিটি লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা খুব কম, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো কারণে এটি মানা না হয়… তাহলে আগের চেয়ে আরও শক্তিশালী এবং ভয়াবহ যুদ্ধ শুরু হবে, যা কেউ আগে কখনো দেখেনি।”

ট্রাম্প জোর দিয়ে বলেন যে, দীর্ঘ সময় আগেই এটি সম্মত হয়েছিল যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ‘হরমুজ প্রণালি’ নিরাপদ ও উন্মুক্ত রাখারও বিষয়েও তিন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন বলে দাবি করেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com