কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসন একাদশ ও কেন্দুয়া থানা পুলিশ প্রশাসন একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ বলে ১ রান নিয়ে জয় তুলে নেয় কেন্দুয়া উপজেলা প্রশাসন একাদশ।

 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া পৌর শহরের হেলিপ্যাড মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন একাদশের অধিনায়কত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। অন্যদিকে কেন্দুয়া থানা প্রশাসন একাদশের নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসু

 

 

খেলার প্রথম ইনিংসে কেন্দুয়া থানা প্রশাসন একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে উপজেলা প্রশাসন একাদশ শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত দারুণ লড়াই করে। ম্যাচের শেষ বলে ১ রান নিয়ে তারা রোমাঞ্চকর জয় নিশ্চিত করে।

খেলা চলাকালে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে মাঠে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।

 

 

এ বিষয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন একাদশের অধিনায়ক মো. রিফাতুল ইসলাম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আয়োজনের মাধ্যমে যুব সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।