মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১৩৩ অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে চান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেছেন, অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আপনি (স্পিকার) অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস (বিলুপ্ত) করার প্রস্তাব আছে।

যে অধ্যাদেশগুলো ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। 

গতকাল রবিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই। আজকের কার্যসূচিতে ‘সম্পূরক কার্যসূচি’ নামে একটি পাতা পেয়েছি। সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং আমার ধারণা, সেগুলো অধ্যাদেশকে কেন্দ্র করেই আনা হয়েছে।

যদি তা-ই হয়ে থাকে, তবে যে অধ্যাদেশগুলো ল্যাপসের তালিকায় রয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হোক।” 

আইনমন্ত্রী প্রাথমিকভাবে বলেন, ‘বিরোধীদলীয় নেতা যে দুটি বিলের কথা বলছেন, সেগুলো ১৩৩টি অধ্যাদেশের অন্তর্গত নয়, এগুলো নতুন বিল। যেটা ল্যাপস করা হয়েছে, কিছু হেফাজত করা হচ্ছে। পরে বিল আকারে যাচাই-বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে।

’ 

নামাজের বিরতির পর আইনমন্ত্রী বক্তব্য সংশোধন করে জানান, ‘বিরোধীদলীয় নেতা যে দুটি আইনের কথা বলছেন, সেগুলো ওই ১৩৩টি অধ্যাদেশের মধ্যেই ছিল।’

এরপর ডা. শফিকুর রহমান পুনরায় বলেন, ‘ল্যাপস করার কথা বলা অধ্যাদেশগুলো অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। সেগুলো সংসদে উত্থাপন করা হোক এবং আমরা এতে আলোচনার সুযোগ চাই।’

আইনমন্ত্রী প্রতিক্রিয়ায় জানান, ‘প্রতিটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং ও সেকেন্ড রিডিংয়ের সময় আলোচনা করা যাবে।

বর্তমানে যেসব অধ্যাদেশ বিল আকারে এসেছে, বিশেষ কমিটি সেগুলো পাসের পক্ষে মত দিয়েছিল।’ 

শেষে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘আমাদের ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে। আপনারা যে বক্তব্য উপস্থাপন করবেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।’

সভায় স্পিকার ও আইনমন্ত্রীর বক্তব্যে ল্যাপস করা অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে সংসদে বিল আকারে উপস্থাপন এবং তদারকি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com