মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাঁচ জেলায় পাঁচ খুন ও রহস্যজনক মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় নৃশংস হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নীলফামারীতে অনৈতিক সম্পর্ক থাকার সন্দেহে যুবককে গলা কেটে, কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে মালিককে পানিতে চুবিয়ে, নরসিংদীর পলাশে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা এবং শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কে বন্দি নারী শ্রমিকের পচাগলা মরদেহ উদ্ধারের মতো ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

অনৈতিক সম্পর্কের জেরে খুন
নীলফামারী সদর উপজেলায় মতিউল ইসলাম (৪৫) পাশের বাড়ির একরামুল ইসলামের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। এর জেরে মতিউল ইসলামকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী আল আমিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আল আমিনের বাবা একরামুল হক ও মা সাহেরা বানুকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, অনৈতিক সম্পর্ক নিয়ে আগে সালিশ হলেও বৃহস্পতিবার রাতে মতিউল ফের ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করলে আল আমিন ধারালো দা দিয়ে গলায় আঘাত করেন। সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, আল আমিনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ঘের দখলে নিতে মালিককে হত্যা
চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নে একটি চিংড়ি ঘের দখল করতে গিয়ে মালিক মনজুর আলম কালুকে (৫০) পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ডাকাত দলের বিরুদ্ধে। পরিবারের দাবি, চিহ্নিত ডাকাত রমজান আলীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ভোরে ঘেরে হানা দেয়। তারা মনজুরকে ধরে পাশের খালে নিয়ে পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের ভাইয়ের অভিযোগ, রমজান আলী তার পুলিশ সদস্য ভাইয়ের জ্যাকেট পরে এই হামলা চালায়।

ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বের বলি তরুণ মামুন
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে প্রতিবেশী আজিজুলের গাছের ডাব পেড়ে দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশাচালক মামুনকে (২০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাব ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আজিজুল ও তার ভাই হযরত আলী ডেকে নিয়ে মামুনকে ইটভাটার পাশে কুপিয়ে ফেলে যায়। তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে, নরসিংদী সদরের মাধবদীর পুকুরে পাওয়া গেছে থেকে মনসুর আলী (২৫) নামে আরেক অটোরিকশাচালকের মরদেহ।

ট্রাঙ্কে বন্দি লাশের পরিচয় শনাক্ত
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কে বন্দি অবস্থায় উদ্ধার হওয়া পচাগলা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। নিহত ডলি আক্তার নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা। তিনি পেশায় পোশাককর্মী।
এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে শিলা আক্তার রিনি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহেশ্বরচাঁদা গ্রামে এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা
দাবি করলেও বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এটি হত্যাকাণ্ড।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com