মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দলের জয় লাভ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের টি-টুয়েন্টি খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি।

 

এ সময় বিভাগীয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।

 

এ সময় জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল এইচ খান, সাবেক এমপি নূরুল কবির শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম তালুকদার, শেরপুর জেলা বিএনপির সভাপতি ডা. সিরাজুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ ক্রীড়া সংগঠক এবং বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

খেলায় সবুজ দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতে ব্যাট করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট দেয়। জবাবে লালদলের অধিনায়ক আরিফুল ইসলাম জনির নেতৃত্বে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানে জয়ী হয়। খেলায় লালদলের ফাহিম ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়।


বিভাগ : বাংলাদেশ


ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com