সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভিন্ন স্বাদের সালাদ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বেশি শর্করা খাওয়া নিয়ে যারা বিপাকে আছেন তারা সালাদ খেতে পারেন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে আবার সঠিক পুষ্টিও মিলবে। স্বাস্থ্যকর ও সুস্বাদু কয়েক ধরনের সালাদ ঘরে বানিয়ে নিন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন

বাদাম-শসার সালাদ
উপকরণ: শসা ২টি মাঝারি (কিউব করে কাটা), চীনাবাদাম ১/২ কাপ (ভাজা ও খোসা ছাড়ানো), পেঁয়াজ কুচি ১টি ছোট (মিহি করা), টমেটো কুচি ১টি, কাঁচামরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চাট মসলা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি।
প্রস্তুত প্রণালি: একটি বড় পাত্রে কিউব করে কাটা শসা, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি নিন। এতে ভাজা বাদামগুলো দিন। বাদামগুলো হালকা আধভাঙা করে নিলে স্বাদ  ভালো হয়। একটি ছোট বাটিতে লেবুর রস, চাট মসলা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ এবং সামান্য চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তৈরি করা মসলার মিশ্রণটি শসা ও বাদামের ওপর ঢেলে দিন। কাঁচামরিচ কুচি এবং পরিমাণমতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নিন। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

চিকেন-কাঁচা আমের মেয়ো সালাদ
উপকরণ: চিকেন ব্রেস্ট ২৫০ গ্রাম, মেয়োনিজ ১/২ কাপ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা আম কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১-২টি, অলিভ অয়েল ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য এক চিমটি।
প্রস্তুত প্রণালি: চিকেন ব্রেস্ট সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিন অথবা হাত দিয়ে ছাড়িয়ে নিন। প্যানে ১ চা চামচ তেল গরম করে মিহি করা রসুন কুচি হালকা ভাজুন। রসুন ভাজা হলে তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে ১-২ মিনিট নাড়ুন। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন। বড় মিক্সিং পাত্রে মেয়োনিজ, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ ও চিনি দিয়ে মিশিয়ে একটি স্মুথ ড্রেসিং তৈরি করুন। চিকেন, কাঁচা আম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি ও কাঁচামরিচ কুচি দিন। সব উপকরণ মিশিয়ে নিন। তৈরি হয়ে গেলে আধঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

পনিরের সালাদ
উপকরণ: পনির ২০০ গ্রাম (ছোট কিউব করে কাটা), শসা ১টি মাঝারি (কিউব করে কাটা), টমেটো ১টি, পেঁয়াজ ১টি, গাজর ১/৪ কাপ, কাঁচামরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চাট মসলা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, অলিভ অয়েল বা সরিষার তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি।
প্রস্তুত প্রণালি: একটি প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে পনিরগুলো ভাজুন। ভাজা হলে সামান্য লবণ ও গোলমরিচ ছড়িয়ে ঠান্ডা হতে দিন। বড় মিক্সিং বোলে কিউব করে কাটা শসা, টমেটো, পেঁয়াজ, গাজর এবং কাঁচামরিচ কুচি দিন। এতে ভাজা বা কাঁচা পনিরের টুকরোগুলো দিন। ছোট বাটিতে লেবুর রস, চাট মসলা, ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি এবং অলিভ অয়েল দিয়ে একটি ড্রেসিং তৈরি করুন। তৈরি করা ড্রেসিংটি পনির ও সবজির ওপর ঢেলে দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চামচের সাহায্যে সবকিছু হালকা মিশিয়ে নিন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com