জস্ব প্রতিনিধি : ময়মনসিংহে অষ্টমী স্নান উপলক্ষে বিভিন্ন মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ সময় সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।
অষ্টমী স্নানকে কেন্দ্র করে শহরের ঐতিহ্যবাহী দূর্গাবাড়ি মন্দির, দশভুজা বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি জানান, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সিটি কর্পোরেশন সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সহায়তার জন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অষ্টমী স্নান উপলক্ষে বিভিন্ন মন্দিরে সহায়তা প্রদান যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।