সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে উপহার বিতরণ করলেন এমপি জাকির হোসেন বাবলু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মুক্তাগাছায় সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বাছাই করে শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের নন্দিবাড়িতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ময়মনসিংহ-৫(মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন বাবলু আনুষ্ঠানিকভাবে এই বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি তাদের নিবন্ধিত শিশু, হতদরিদ্র শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিশুদের মাঝে মশারি, অর্থ সঞ্চয়ের জন্য মাটির ব্যাংকের আদলে প্লাস্টিকের ব্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেবার আগে প্রধান অতিথি মো. জাকির হোসেন বাবলু এমপি তার বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করে আগত শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান সাইফুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তাগাছা উপজেলা প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি রেজুয়ান আল কাফি ও উপজেল শিশু ফোরামের সভাপতি বৃষ্টি আক্তারের সঞ্চালণায় অনুষ্ঠানে কয়েকশত সুবিধাভোগি শিশু ও তাদের অভিভাবকগণ অংশ নেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com