সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরানে গণঅভ্যুত্থান কেন হচ্ছে না, জানালেন ট্রাম্প

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইরানের বর্তমান পরিস্থিতি এবং সেখানে বড় ধরনের গণঅভ্যুত্থান না হওয়ার কারণ নিয়ে নিজের মতামত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

 

স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, কেন তার মনে হয় ইরানে কোনো গণঅভ্যুত্থান হচ্ছে না।

টকা পড়েছে শত শত জাহাজ

 

ট্রাম্পের মতে, ইরানি জনগণের বিক্ষোভ না করার পেছনে মূল কারণ হলো দেশটির সরকারের চরম দমনপীড়ন ও ভীতি প্রদর্শন। তিনি ইরানি নেতৃত্বের কঠোর সমালোচনা করে তাদের ‘সন্ত্রাসী  হিসেবে অভিহিত করেন।

 

ইরানি নেতৃত্বকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আপনি এখানে খুনি বা গুণ্ডাদের মোকাবিলা করছেন।”

তিনি আরও যোগ করেন, “তারা সবাইকে জানিয়ে দিয়েছে এবং বিবৃতি জারি করেছে যে, যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে গুলি করে মারা হবে… তাই তারা (প্রতিবাদকারীরা) কেন প্রতিবাদ করছে না, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।”

 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ট্রাম্প ইরানিদের রাস্তায় নেমে এসে তাদের সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন।

একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিজয় ঘোষণা করতে প্রস্তুত কি না, তখন ট্রাম্প বলেন, “না, আমি সেটা করতে চাই না। তার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, তারা ধ্বংস হয়ে গেছে।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com