সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল বিতরণ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) গৌরীপুর স্টেশন প্রতিবন্ধী কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com