সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নেত্রকোনা দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয় পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন।

গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮ টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এছাড়াও হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে।

মাঠ চত্বরে সম্মেলনকে ঘিরে আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com