সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চিকিৎসকসহ আহত ৩ জন গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার পর মোহনগঞ্জ হাসপাতাল চত্বরে জরুরি বিভাগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ও জানালার কাঁচ ভাঙচুর করেছে হামলাকারীরা।

আহতরা হলেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব পালনরত চিকিৎসক জান্নাতুন নেচ্ছা চাঁদনী, স্টাফ মো. শাহজাহান সিরাজ, ইমাজেন্সি এটেন্ডেন্ট মো. সুমন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো— উপজেলার কলেজ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মিটু (২৮) এবং টেঙ্গাপাড়া এলাকার সারোয়ার ভেন্ডারের ছেলে রাজন (২৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। পরে উভয়পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সন্ধ্যার পর জরুরি বিভাগে ওই দুপক্ষের দেখা হলে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকসহ তিনজন আহত হন। এ ছাড়া অক্সিজেন সিলিন্ডার ও জানালার কাঁচ ভাঙচুর করে ভেঙে ফেলে হামলাকারীরা।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা নুর মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মোহনগঞ্জ হাসপাতাল হামলা

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com