সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দার রাজধারীকেল এলাকা থেকে মাদক বিরোধী
অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা মাদক
ব্যবসায়ীরা হচ্ছে তারাকান্দার ডাকুয়া উত্তরপাড়া গ্রামের ফয়জুদ্দিনের ছেলে মোঃ ইকবাল (২৪),
হান্নান বেগের ছেলে মোঃ আলমগীর হোসেন (২০), মৃত আহাম্মদ আলীর ছেলে মো: জামাল মিয়া
(২৮) ও সাংওয়াই মধ্যপাড়া গ্রামের আলী আকবরের ছেলে মো: মজনু মিয়া (১৯)।

বুধবার ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান,
ডিবির এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায়
মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রাজধারীকেল থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার
করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com