বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, কালিয়াকৈর, গাজীপুর ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।