সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাহরিতে সহজপাচ্য

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
বেলে মাছ ভুনা

উপকরণ

বেলে মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচা মরিচ ফালি করা ২টি, মরিচ গুঁড়া দেড় চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, লবণ স্বাদমতো, সামান্য গরম পানি বা নারকেলের দুধ, ধনেপাতা কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ এবং তেল ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.   প্রথমে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিন।

২. প্যানে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে দিন।

 

৩. এরপর অল্প অল্প করে পানি দিয়ে মসলা সময় নিয়ে কষান। তেল ভেসে উঠলে মাছ দিন। এবার সামান্য গরম পানি বা নারকেলের দুধ দিন। প্যানের হাতল ধরে মাছ হালকা নেড়ে দিন।

 

৪. এক মিনিট পর চামচ দিয়ে মাছগুলো সাবধানে উল্টে দিন। এতে মাছের দুই পিঠই সমানভাবে রান্না হবে।

৫. ঝোল কমে এলে ওপরে ধনেপাতা ছিটিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

বেগুন টমেটো

উপকরণ

ছোট আকৃতির বেগুন ৪টি, টমেটো আধা কাপ, পেঁয়াজ কলি আধা কাপ, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, লবণ স্বাদমতো, চিনি এক চিমটি, দারচিনি ১ টুকরা, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, আস্ত জিরা সিকি চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ ১টি (কুচি), ধনে গুঁড়া আধা চা চামচ এবং তেল ভাজার জন্য।

 

যেভাবে তৈরি করবেন

১.   বেগুন মাঝ থেকে লম্বালম্বি করে অর্ধেক করুন। বাইরের দিকে ছুরি দিয়ে কয়েকটি দাগ কেটে দিন। হলুদ গুঁড়া ও লবণ দিয়ে বেগুনের ভেতরের দিকটা মেখে দুই পাশ গরম তেলে এক মিনিট ভেজে নিন।

২. বেগুন উঠিয়ে একই তেলে দারচিনি, জিরা, হলুদ গুঁড়া, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভাজুন। এবার টমেটো, পেঁয়াজ কলি ও লবণ দিয়ে নেড়ে নিন।

কুচি করা পেঁয়াজ দিয়ে নাড়ুন। ঢাকনা দিয়ে ঢেকে মধ্যম আঁচে তিন মিনিট রান্না করুন। এবার মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে নাড়ুন। আরো দুই মিনিট রান্না করে চিনি দিন। 

৩. নেড়েচেড়ে ভেজে রাখা বেগুন ও গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়ুন, যেন মাখা মাখা হয়। এক মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

টমেটো চিকেন

উপকরণ

মুরগির মাংস ৭৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা ২টি করে, লবণ স্বাদমতো ও তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইয়ে তেল গরম করে  পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে ভেজে টমেটো কুচি দিন।

২. আদা-রসুন বাটা, সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে মুরগি দিন।

৩. মুরগি কষানো হলে আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। এরপর নেড়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

তরকা ডাল

উপকরণ

মুগ ও কড়াই ২০০ গ্রাম, ছোলার ডাল ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি করা ১টি, রসুন কুচি করা ১০ কোয়া, কাঁচা মরিচ কুচি করা ৪টি, তরকা মসলা ২ চা চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, টমেটো কুচি করে কাটা ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ, মেথি সামান্য ও সরষের তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

১.   ডাল সিদ্ধ করে নিন।

২. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে কষান।

৩. এবার সিদ্ধ ডাল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটু পর লবণ ও চিনি দিন।

৪. এবার তরকা মসলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিন।

৫. এরপর ওপরে মেথি ও কাঁচা মরিচ কুচি ছড়িয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন।

৬. এরপর নামিয়ে পরিবেশন করুন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com