ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে প্রায় ৪ হাজার দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কুমারগাতা ইউনিয়নের মনতলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ও অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মাঞ্জুর আহম্মেদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিয়া আক্তার, মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, নয়ন চিসিম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৭১২জন দরিদ্র শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ৪০ হাজার খাতা বিতরণ করা হয়েছে। সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের বাছাই করে ওয়ার্ল্ড ভিশন নিয়মিত এসব উপকরণ বিতরণ করে থাকে বলে অনুষ্ঠানে জানানো হয়।