সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পিয়াজু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
কেউ বলে পেয়াজু কেউ বলে পেয়াজি আবার কেউ বলে ডাল বড়া এসব কিছু কিন্তু একই জিনিস কিন্তু অঞ্চল এবং এলাকাভেদে নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। যাইহোক ইফতার এর সবথেকে পরিচিত একটি আইটেম হচ্ছে এই পেয়াজু। বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে পিয়াজু তৈরি করে থাকে তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসায় যেভাবে এ পেয়াজু তৈরি করা হয় সেই রেসিপিটি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই পেয়াজু গুলো খেতে অনেক মুচমুচে এবং সুস্বাদু। এবং সাইজের অনেকটাই ছোট তাই খেতে বেশ ভালোলাগে।

 

প্রয়োজনীয় উপকরণঃ


  • মসুরের ডাল।
  • মরিচ ।
  • লবণ।
  • তেল।
  • টমেটো কুচি।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • পেঁয়াজ কুচি

 

 


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মসুরের ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব ৪ থেকে ৬ ঘন্টা ।

 

 

ধাপ-২ঃ


  • এরপর মসুরের ডাল গুলোকে বেটে নিব।

IMG_20220418_153219__01.jpg

 

 

ধাপ-৩ঃ


  • ডাল বাটা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, রসুন বাটা, আদা বাটা ও লবণ দিয়ে দিব।

IMG_20220418_161119.jpg

 

 

ধাপ-৪ঃ


  • এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব।

IMG_20220418_170635-01.jpeg

 

 

ধাপ-৫ঃ


  • এরপর একটি কড়াইতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে খুবই ছোট ছোট করে পেয়াজু গুলো তেলের মধ্যে দিয়ে দিব।

 

 

ধাপ-৬ঃ


  • অল্প আঁচে ভালোভাবে পেয়াজুগুলোকে ভেজে নিব।

IMG_20220418_171517.jpg

 

 

ধাপ-৭ঃ


  • মাঝে মাঝে পেঁয়াজু গুলোকে উল্টে পাল্টে দিব। যখন দেখবে পেঁয়াজুগুলো কিছুটা বাদামী রং ধারণ করেছে তখন এটিকে নামিয়ে নেব।

IMG_20220418_172547-01.jpeg

 

 

ধাপ-৮ঃ


IMG_20220418_173829.jpg

IMG_20220418_174031.jpg

 

 

সকলকে ধন্যবাদ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com