জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা প্রস্তুতকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘হিট এফটি সাব প্রজেক্ট প্রপোজল রাইটিং ফেস দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিগত হিট প্রজেক্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করে আইকিউএসির সাথে আলোচনা করে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তা এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকটাই অর্জিত হবে, যার মাধ্যমে আমাদের সহকর্মীরা প্রতিযোগিতার মাধ্যমে ভালো ফল নিয়ে আসবে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আপনাদের জিজ্ঞাসাগুলো রিসোর্স পার্সনের নিকট থেকে জেনে নিয়ে ভালো গবেষণা প্রস্তাবনা জমা দিতে পারবেন বলে আশা করছি। আয়োজক আইকিউএসি এবং প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. জাকির সাদউল্লাহ খান।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য দেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক নইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।