সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় প্রযুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের এন্ড ইউজার কানেক্টিভিটি প্রদান পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকল্পের আওতাধীন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা উপজেলা তথ্য ও যোগাযোগ দপ্তরের আয়োজনে অনুষ্টানের প্রথম ভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সংযোগ প্রকল্পের প্রক্লপ পরিচালক (যুগ্ম সচিব) তানজিনা ইসলাম।

 

২য় পর্বে উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা মানজুর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন জেলা আইসিটি অফিসার ফরিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী।

 

প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষরে প্রাথমিক বিদ্যালয়, এডিএন টেলিকম ও আইসিটি দপ্তরের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আয়োজক জানান, এ চুক্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি শিক্ষার পরিবেশ তৈরির পাশাপশি যোগাযোগ সহজ হবে। এর ফলে সময়ের বেঁচে যাবে। শিক্ষার সময় বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষরে ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com