সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জনকারীদের সংবর্ধনা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) রশিদুল ইসলাম খান। এসময় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তানজিলা রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আহসানুল হক হানিফ, প্রভাষক মো. আতাউল্লাহ রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ বিজয়ী ৮ শিক্ষার্থী ও শিক্ষক ইমরান আলম রোজের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

অধ্যক্ষ কর্নেল (অব.) রশিদুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়; এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, শিক্ষকদের নিষ্ঠা এবং প্রতিষ্ঠানের সক্ষমতার প্রতিফলন।

ইমরান আলম রোজ বলেন, এই সম্মান এককভাবে আমার নয়, এটি আমার সহকর্মী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত অর্জন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com