সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

লর্ড বায়রন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বিখ্যাত ব্রিটিশ কবি ও রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জর্জ গর্ডন নোয়েল বায়রন। তবে তিনি লর্ড বায়রন নামেই সমধিক পরিচিত। তিনি ১৭৮৮ সালের ২২ জানুয়ারি গ্রেট ব্রিটেনের ডোভারের কেন্টে জন্মগ্রহণ করেন। ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন ও তার দ্বিতীয় স্ত্রী ক্যাথরিন গর্ডন ছিলেন তার বাবা-মা। ১৮ শতকের শেষের দিকে শুরু হয়ে ১৯ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ইংরেজি সাহিত্যে ‘রোমান্টিক মুভমেন্ট’ নামে একটি আন্দোলন হয়। এ আন্দোলনের প্রভাব ইংরেজি সাহিত্যে আজও অব্যাহত রয়েছে। সেই আন্দোলনের প্রধান পাঁচজন কবির মধ্যে লর্ড বায়রন অন্যতম। বায়রন ছাড়া অন্য চার রোমান্টিক কবি ও লেখক হলেন স্যামুয়েল টেইলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস ও পার্সি বিশি শেলি। বায়রন ছিলেন অত্যন্ত সুদর্শন, প্রাণবন্ত, আবেগপ্রবণ ও অনন্য চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তার আকর্ষণীয় সৌন্দর্য দেখে স্যার ওয়াল্টার স্কট একবার বলেন, তার মুখাবয়ব শুধু স্বপ্নেই ধারণা করা সম্ভব। তার উজ্জ্বল চোখ ও বাঙময় মুখাকৃতি সহজে সবাইকে আকর্ষণ করত। তদুপরি তিনি ছিলেন দুর্লভ মেধার অধিকারী। ১৮১২ সালে মাত্র ২৪ বছর বয়সে লর্ড বায়রন লন্ডনের সবচেয়ে আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। চাইল্ড হ্যারল্ড কাব্য প্রকাশের মধ্য দিয়ে তার স্বর্ণোজ্জ্বল প্রতিভার প্রথম বিচ্ছুরণ ঘটে। গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান বায়রন। এজন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে। ১০ বছর বয়সে তিনি ইংরেজ Barony of Byron of Rochdale-এর উত্তরাধিকার পান এবং তিনি গর্ডন বায়রন থেকে হন লর্ড বায়রন। ফলে তিনি তার দুটি বংশনাম বাদ দেন। বায়রন দেখতে অপূর্ব সুন্দর, মুখশ্রী ছিল কল্পিত অ্যাপোলো মূর্তির মতো অনিন্দ্য। তবে চাঁদের কলঙ্কের মতোই তার একটি পা ছিল খোঁড়া। তিনি কিছুটা খুঁড়িয়ে হাঁটতেন। শৈশব থেকেই তিনি তার এ খোঁড়া পা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন এবং প্রায়ই বিষণ্ন থাকতেন। অথচ জীবিত অবস্থায় তিনি এতটাই জনপ্রিয় এবং অনুকরণীয় হয়ে উঠেছিলেন যে, তার খুঁড়িয়ে হেঁটে চলা ইংল্যান্ডের যুবকদের স্টাইলে পরিণত হয়। ইংল্যান্ডের সব সুস্থ তরুণরা যখন তাকে অনুসরণ করে খুঁড়িয়ে চলা শুরু করল, তখন আইন করে ব্রিটেনের তরুণদের সোজা হয়ে হাঁটার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে তিনি আরোগ্য লাভ করেন। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা Don Juan এবং Childe Harold’s Pilgrimage। ছোট গীতিকবিতার মধ্যে রয়েছে She Walks in Beauty। প্রাপ্তবয়সে বায়রন অপরিমিত অভিজাত জীবনযাপন করতেন, যার ফলে তার অনেক ঋণ ছিল। তার ছিল বহুসংখ্যক প্রণয়ঘটিত সম্পর্ক। অনুমান করা হয় যে, বায়রন বাইপোলার আই ডিজঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন। তিনি ১৮২৪ সালের ১৯ এপ্রিল গ্রিসের মিসোলঙ্গিতে থাকাবস্থায় মাত্র ৩৬ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com