সা খা ও য়া ত টি পু
আলো আর কালো
হালদা নদীর গাঁয়
থাকে দুই ভাই
বড় ভাই আলো আর
ছোট ভাই কালো।
ঘুম থেকে উঠে রোজ
আলো যায় মাঠে
কালো তার পিছু পিছু
খালি পায়ে হাঁটে।
জাল ফেলে ধরে মাছ
আলো আর কালো
বড়ো মাছ ছোটো মাছ
সব মাছ ভালো।
শিং শোল পুটি কৈ
চিংড়ি আর ট্যাংরা
শামুকে পা কেটে ঐ
বড় ভাই ল্যাংড়া!
যতো লোভ ততো ভোগ
ব্যাগে মাছ টাইটাই
কালো বলে আলো ভাই
চলো তবে বাড়ি যাই!